পথেই খুঁজি পথ

Written by

in

নদীর কাছে গেলাম আমি
দুখের কথা বলতে
বলল নদী শিখতে হবে
আমার মতো চলতে।

সোজা পথে হাঁটবি নাকো
হাঁটবি এঁকেবেঁকে
পথেই আছে পথের দিশা
চলবি শুধু দেখে।

সাদা কালো হাজারটা রঙ
লাগতে পারে গায়ে
ওসব চেয়ে না দেখে তুই
হাঁটবি পায়ে পায়ে।

আমার মতো পৌঁছে যাবি
স্বপ্ন সুখের দেশে
সুখ সাগরের মুক্তো গুলো
কুড়িয়ে নিবি হেসে।

নদীর কথায় হাঁটছি আমি
জটিল পথের বাঁকে
সুখের থালায় সাজিয়ে দেবো
আমার দুখী মাকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *