বন্দি পাখি

Written by

in

বাবা বলে যোগাসন আর
খেলা ধূলার
সময় অনেক পাবি,
পড়াশুনায় বেশি বেশি
মন দিয়ে যা
থাকবি না অভাবী।

মা তো রোজই কানের কাছে
ঘ্যানর ঘ্যানর
পড়ার কথা বলে,
ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে
গল্প শোনায়
শোবার সময় হলে।

মাঠে যাওয়ার ইচ্ছেগুলো
বন্দি থাকে
হাজার বইয়ের মাঝে,
কেউ বোঝে না আমার মনে
গোপনেতে
কিসের ব্যথা বাজে।

সব ছেড়ে আজ শুধাই তাদের
দাওনা বলে
তোমরা কখন খেলো,
খোলা মাঠে গিয়ে তোমরা
যোগাসনে
কখন আঁখি মেলো?

উত্তর আজও পাইনি খুঁজে
বাধ্য হয়ে
পড়া নিয়েই থাকি,
জানি আমি পাখির মতো
খাঁচা ভেঙে
দেবোই দেবো ফাঁকি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *