তাল গাছ

Written by

in

পুকুর পাড়ে তাল পেকেছে ভরা ভাদর মাসে
হলুদ বরণ রঙ ধরেছে সুয্যি যেন হাসে
চাঁদও হাসে শিশির মেখে নীল পাহাড়ির ঘাসে।

তালের রুটি তালের বড়া মা কাকিমা করে
পাকা তালের গন্ধে ম ম করে সারা ঘরে।
চাটনি দিয়ে খেতে বসে আনন্দ না ধরে।

ফেলি নাকো তালের আঁটি লাগাই ক্ষেতের আলে
বছর বছর অর্থ দেবে কাঁচা পাকা তালে
দুহাত তুলে আপন করে তাল গাছের ঐ ডালে।

একটা পায়ে দাঁড়িয়ে থাকে চেয়ে আকাশ পানে
শক্তি সাহস যোগায় যেন সুরেলা সেই গানে
মহান হওয়ার মন্ত্র খানি দেয় শিখিয়ে প্রাণে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *