চুন খসানো দেওয়ালেতে
একটা ছবি ভাসে
ভরা শ্রাবণ মাসে
কল্পনার সেই রঙিন কাঁচে
রবীন্দ্রনাথ হাসে।
ঐ দেওয়ালেই ছোট নদী
চলে আঁকে বাঁকে
যখন বলি মাকে
রবির পায়ে ফুল সাজিয়ে
মা যে তাঁকে হাঁকে।
বাবাও দেখি গুনগুনিয়ে
রবির গানে মাতে
সন্ধ্যা এবং প্রাতে
দাদু বলেন বিশ্বকবি
খেলছে তোমার সাথে।
ক্যালেন্ডারে চেয়ে দেখি
শ্রাবণ বাইশ লেখা
হয়নি আমার দেখা
কল্পনাতে জানিয়ে দিল
হিজিবিজি রেখা।
