টিপির টিপির পড়ে জল
ডাঙায় দেখি মাছের ঢল।
জল ছেড়ে চল ঘরে চল
ঘরের ভিতর বাঁধি দল।
ঝুকুর ঝুকুর পায়ে মল
খুকির হাসি খল খল।
রাতের তারা জ্বল জ্বল
যাবি কোথায় এবার বল।
সবাই আমার পায়ের তল
দেখবি তোরা খুশির ঢল।
ঝরছে যে ঘাম গল গল
করছে শরীর টলমল।
বাড়ির নামোয় আছে পল
যাবি এবার কোথায় বল।
ঘরের মাঝে জলের কল
সবাই আমার পায়ের তল।
Leave a Reply