দারুণ মজা

Written by

in

ফুল ফুটেছে ফুল ফুটেছে
ডুমুর গাছে ফুল
মন ছুটেছে জন ছুটেছে
খুশিতে বিলকুল।    আয়রে ভজা!

ফল ধরেছে ফল ধরেছে
ডুমুর গাছে ফল
ভুখ সরেছে দুখ সরেছে
নেইকো চোখে জল।    দারুণ মজা!

জল ঝরেছে জল ঝরেছে
অকাল মেঘে জল
মেঘ করেছে মেঘ করেছে
আকাশ নীলে ঢল।    খুশির ধ্বজা।

রঙ উঠেছে রঙ উঠেছে
রামধনুতে রঙ
ঘুম টুটেছে ধূম টুটেছে
পুব আকাশে ঢঙ।    দেখবি সোজা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *