বিহান রাতে

Written by

in

বিহান রাতে আগুড় খুলে
কে এলো রে ঘরে
মরছি আমি ডরে
একলা পেয়ে চুপি চুপি
যদি আমায় ধরে? কে এলো রে ঘরে।

শেওড়া গাছের পেত্নী বোধহয়
পড়বে আমার ঘাড়ে
ঢুকছে চুপিসারে
তারচে’ বরং লুকিয়ে পড়ি
যদি আমায় মারে! ঢুকছে চুপিসারে।

ধড়াস ধড়াস করছে আমার
চওড়া বুকের ছাতি
জানি সে প্রাণ ঘাতি
ভুলেই গেছি পালোয়ানের
আমি তো বীর নাতি, জানি সে প্রাণ ঘাতি।

সাহস করে যেই ধরেছি
ফাড়া কাঠের চ্যালা
সামাল রে তুই ঠেলা
যেই না জোরে হাঁক দিয়েছি
বন্ধ ভূতের খেলা। সামাল রে তুই ঠেলা।

অমনি বলে ভয় করো না
আমি তোমার মেসো,
একটু কাছে এসো
চুপি চুপি বলবো তোমায়
কানেতে কান ঘেঁষো। একটু কাছে এসো।

মাছের চারা করতে চুরি
মধার পুকুর যাবো
পয়সা অনেক পাবো
মাছ বেচে কাল দুজন মিলে
মণ্ডা মিঠাই খাবো। পয়সা অনেক পাবো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *