মা ও নদী

Written by

in

শান্তি এবং স্বপন এসে
বলল হেসে
চল চলে যাই দূরে
একটু আসি ঘুরে।

দুপুর রোদে দিলাম পাড়ি
ছুটলো গাড়ি
অজানা কোন দেশে
যাচ্ছি যেন ভেসে।

নদীর ধারে থামলো গাড়ি
আড়াআড়ি
ডাকলো কাছে নদী
দেখবি আমায় যদি।

কান পেতে শোন আমার কোলে
আদর দোলে
খুঁজে পাবি মাকে
যেমন মায়া থাকে।

নদীর বুকের ভালোবাসা
মায়ের ভাষা
রোজই খুঁজি তাকে
রাত্রি এলেই হাঁকে।

নদী আমার মায়ের মত
নেইকো ক্ষত
মা হয়ে যায় নদী
আজও নিরবধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *