প্রশ্ন

যাচ্ছো কোথায় এমন করে
পাখির মতো উড়ে
শরীর যাবে পুড়ে
রোদ যে উঠোন জুড়ে।

কোথাও আমি যাচ্ছি না মা
রোদ টুকু নিই মেখে
বদ্ধ ঘরে থেকে
কোমর গেছে বেঁকে।

ঘরে চল পড়বে এখন
খেলবে বড় হলে
দিলো মায়ে বলে
আসবে বাবা চলে।

আসুক না মা বাবা আমার
মিছেই ঠেলাঠেলি
একটু খানি খেলি
আকাশে চোখ মেলি।

খেলছে যারা খেলুক তারা
তুমি এসো ঘরে
রাখবো আদর করে
বুঝবে না হয় পরে।

তুমি তো মা অনেক বড়
কখন কর খেলা?
হয়তো রাতের বেলা
নাকি কাজের ঠেলা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *