আমার সাথে হাঁটছে কেন আমার দেহের ছায়া
লম্বা ভীষণ রঙটা কালো যেন কাঠের পায়া।
সুয্যি যখন ওঠে ডোবে লম্বাটা যায় বেড়ে
ছুটলে আমি সেও ছুটে সব কিছুকে মেড়ে।
দুপুর বেলা চেহারা তার খুবই ছোট থাকে
গভীর রাতে ঘুমের ঘোরে আমায় যেন ডাকে।
কী কারণে এমন কাণ্ড শুধাই আমি কাকে
ভাবতে ভাবতে প্রশ্ন খানা ছুড়েই দিলাম মাকে।
বলল আমায় বুঝবি নাকো, বুঝবি বড় হলে
ভূগোল বই এ পড়বি যখন ছায়া কাকে বলে।
ছায়া দেখে সময় বোঝা অতি সহজ বটে
সুয্যি মামার জন্য নাকি এমন ব্যাপার ঘটে।
জানি নাকো বুঝবো কখন কখন বড় হব
নাকি আমি বরাবরই এমনি ছোট রব।
Leave a Reply