সেপ্টেম্বরের পাঁচ তারিখটা
যখন আসে ফিরে
ছাত্র শিক্ষক যায় হারিয়ে
ভালোবাসার ভিড়ে।
গুরু শিষ্যের মত বিনিময়
চলে সারা বেলা
শিক্ষাঙ্গন হয়ে ওঠে
মুক্ত মনের মেলা।
শ্রেণি কক্ষের দেওয়ালগুলো
সাজে ফুলে ফুলে
সর্বপল্লীর ছবি খানি
সবার হৃদয় মূলে।
নাচে গানে কাব্য পাঠে
এবং ধূপের ঘ্রাণে
উথলে উঠে সবার হৃদয়
খুশির জোয়ার প্রাণে।
গুরুর পদে প্রণাম জানাই
সবাই নত হয়ে
শ্রদ্ধা ভক্তি ভালোবাসার
বন্যা আসে বয়ে।
Leave a Reply